বিভাগীয় কর্মকর্তা যেহেতু ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে মূল্য ঘোষণা অনুমোদন করতে ব্যর্থ হয়েছেন, সেহেতু আপীলকারী ঘোষিত মূল্যেই পণ্য খালাসের হকদার:
মেসার্স ইউনিক সিমেন্ট ইন্ডাঃ লিঃ
বনাম
বিভাগীয় কর্মকর্তার
এই মামলার বিষয় এই যে, মেসার্স ইউনিক সিমেন্ট ইন্ডাঃ লিঃ নামীয় প্রতিষ্ঠান বিভাগীয় কর্মকর্তার নিকট সিমেন্টের মূল্য ঘোষণা দাখিল করে। বিভাগীয় কর্মকর্তা ঘোষিত মূল্য বৃদ্ধি করে অনুমোদন করেন।
উক্ত অনুমোদনের বিষয়ে আপত্তি উত্থাপন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কমিশনারের নিকট আবেদন করে। কিন্তু বিজ্ঞ কমিশনার বিভাগীয় কর্মকর্তার অনুমোদন বহাল রাখেন। উক্ত আদেশে সংক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপীলাত ট্রাইব্যুনালে আপীল দায়ের করে।আপীলকারীর বক্তব্য হলো, বিভাগীয় কর্মকর্তা কোন কোন খাতে মূল্য সংযোজন বৃদ্ধি করেছেন তা তিনি প্রদর্শন করেননি যা আয়কর আইনের সাথে সাংঘর্ষিক। তাছাড়া, তদন্ত বা বাজার জরীপ করা হয়নি।
আপীলাত ট্রাইব্যুনাল বিচারাদেশে উল্লেখ করেছেন যে,
বিভাগীয় কর্মকর্তা 27.০৪.২০০৯ তারিখে মূল্য অনুমোদন করেছেন। পরবর্তীতে মূল্য ঘোষণা অনুমোদন সংশোধন করে আপীলকারীর মূল্য ঘোষণার তারিখ থেকে ২১ (একুশ) দিন পর ০৬.০৫.২০০৯ তারিখে মূল্য ঘোষণা চূড়ান্ত অনুমোদন করেছেন।মূল্য সংযোজন কর আইন ও বিধিমালা, ১৯৯১ এর বিধি ৩(৩) অনুসারে বিভাগীয় কর্মকর্তার উক্ত অনুমোদন আদেশ রদ, রহিত ও বাতিলযোগ্য। যেহেতু ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে পণ্যের মূল্য অনুমোদিত হয়নি সেহেতু বিধি ৩ (৩) এর শর্ত মতে ঘোষিত মূল্যে বিভাগীয় কর্মকর্তার কোনো আপত্তি নেই মর্মে গণ্য হবে বিধায় আপীলকারী ঘোষিত মূল্যেই পণ্য খালাসের হকদার ।
Case Reference :
Customs, Excise & VAT Appellate Tribunal
নথি নং-সিইভিটি/কেইস(ভ্যাট)-৪১/২০১৫/২৩, তারিখ: ১১/০৪/২০১৭ খ্রিঃ।
Case Reference, Excise & VAT Appellate Tribunal, Excise & VAT Appellate Tribunal, Mushuk 4.3, Price Declaration, VAT Declaration,মূসক ৪.৩, মূল্য ঘোষনা
