অনুমোদিত মূল্য ঘোষণায় মূল্য সংযোজনের হার সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে:
মেসার্স অলিম্পিক মিল্ক ফুড প্যাকেজিং ইন্ডাঃ (প্রাঃ) লিঃ
বনাম
বিভাগীয় কর্মকর্তা
এই মামলার বিষয়বস্তু এই যে, মেসার্স অলিম্পিক মিল্ক ফুড প্যাকেজিং ইন্ডাঃ (প্রাঃ) লিঃ নামীয় প্রতিষ্ঠানটি ২৮.০৭.২০১৫ তারিখে বিভাগীয় কর্মকর্তার নিকট বিভিন্ন ব্র্যান্ডের গুড়ো দুধের মূল্য ঘোষণা দাখিল করে। বিভাগীয় কর্মকর্তা ঘোষিত মূল্য বৃদ্ধি করে অনুমোদন করেন।
উক্ত অনুমোদনের বিষয়ে আপত্তি উত্থাপন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কমিশনারের নিকট আবেদন করে। কিন্তু বিজ্ঞ কমিশনার বিভাগীয় কর্মকর্তার অনুমোদন বহাল রাখেন। উক্ত আদেশে সংক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপীলাত ট্রাইব্যুনালে আপীল দায়ের করে।
আপীলকারীর বক্তব্য হলো, বিভাগীয় কর্মকর্তা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য অগ্রাহ্য করে কোনোরূপ ভিত্তি ছাড়া এবং কোনো কারণ উল্লেখ না করে অযৌক্তিকভাবে শুধুমাত্র মূল্য সংযোজনের পরিমাণ বৃদ্ধি করে মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন যা আইনানুগ ও সঠিক হয়নি।
বিভাগীয় কর্মকর্তা কোন কোন সমজাতীয় প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় মূল্য সংযোজনের সাথে তুলনা করে মূল্য সংযোজনের পরিমাণ বৃদ্ধি করেছেন তা তর্কিত আদেশে উল্লেখ নেই।
আপীলাত ট্রাইব্যুনাল বিচারাদেশে উল্লেখ করে যে, আলোচ্য প্রতিষ্ঠানের দাখিলকৃত মূল্যভিত্তি ঘোষণাপত্র যথাযথ ও যুক্তিসঙ্গত যা সমজাতীয় প্রতিষ্ঠানের মূল্যভিত্তি ঘোষণার সাথে সামঞ্জস্যপূর্ণ। সমজাতীয় প্রতিষ্ঠানের মূল্য সংযোজনের হার ১১% থেকে ১৪.৬৮% কিন্তু আলোচ্য প্রতিষ্ঠানের মূল্য সংযোজনের হার ১৮.২৮% থেকে ২০.৬৫% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাই, আপীলাত ট্রাইব্যুনাল কমিশনারের আদেশটি বাতিল করে রায় প্রদান করেছে।
Case Reference :
Customs, Excise & VAT Appellate Tribunal
নথি নং-সিইভিটি/কেইস(ভ্যাট)-১১৮/২০১৫/৪৬, তারিখ: ০৬/০৬/২০১৭ খ্রিঃ
Case Reference, Excise & VAT Appellate Tribunal, Excise & VAT Appellate Tribunal, Mushuk 4.3, Price Declaration, VAT Declaration,মূসক ৪.৩, মূল্য ঘোষনা
