প্রথম তফসিল
(ধারা ২৬ দ্রষ্টব্য)
মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ ও সেবাসমূহ
মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ ও সেবাসমূহ
প্রথম খন্ড
(মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ)
| শিরোনাম সংখ্যা (Heading No) |
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) |
পণ্য সামগ্রীর বিবরণ (Description of goods) |
|---|---|---|
| (১) | (২) | (৩) |
| ০১.০১ | শিরোনামের অধীন সকল কোড | জীবন্ত ঘোড়া, গাধা, খচ্চর ও ঘোটক (Live horses, asses, mules and hinnies) |
| ০১.০২ | শিরোনামের অধীন সকল কোড | জীবন্ত গবাদি পশুসমূহ (Live bovine animals) |
| ০১.০৩ | শিরোনামের অধীন সকল কোড | জীবন্ত শুকর (Live swine) |
| ০১.০৪ | শিরোনামের অধীন সকল কোড | জীবন্ত ভেড়া এবং ছাগল (Live sheep and goats) |
| ০১.০৫ | শিরোনামের অধীন সকল কোড | জীবন্ত পাখিসমূহ, যাহা গ্যালাস ডোমেস্টিকাস প্রজাতির পাখিসমূহ, পাতিহাঁস, হাঁস, টার্কি এবং গিনি পাখি অন্তর্ভুক্ত করিবে (Live poultry including fowls of the species Gallus domesticus, ducks, geese, turkeys and guinea fowls) |
| ০১.০৬ | শিরোনামের অধীন সকল কোড | অন্যান্য জীবন্ত পশুসমূহ (Other live animals) |
| ০২.০১ | ০২০১.১০.৯০ ০২০১.২০.৯০ ০২০১.৩০.৯০ |
গবাদি পশুর মাংস, তাজা অথবা ঠান্ডা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) (Meat of bovine animals, fresh or chilled, excluding packs up to 2.5 kg or canned) |
| ০২.০২ | ০২০২.১০.৯০ ০২০২.২০.৯০ ০২০২.৩০.৯০ |
গবাদি পশুর মাংস, হিমায়িত (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) (Meat of bovine animals, frozen, excluding packs up to 2.5 kg or canned) |
| ০২.০৩ | ০২০৩.১১.৯০ ০২০৩.১২.৯০ ০২০৩.১৯.৯০ ০২০৩.২১.৯০ ০২০৩.২২.৯০ ০২০৩.২৯.৯০ |
শুকরের মাংস, তাজা, ঠান্ডা অথবা হিমায়িত (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) (Meat of swine, fresh, chilled or frozen, excluding packs up to 2.5 kg or canned) |
| ০২.০৪ | ০২০৪.১০.৯০ ০২০৪.২১.৯০ ০২০৪.২২.৯০ ০২০৪.২৩.৯০ ০২০৪.৩০.৯০ ০২০৪.৪১.৯০ ০২০৪.৪২.৯০ ০২০৪.৪৩.৯০ ০২০৪.৫০.৯০ |
ভেড়া অথবা ছাগলের মাংস, তাজা, ঠান্ডা অথবা হিমায়িত (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) (Meat of sheep or goats, fresh, chilled or frozen, excluding packs up to 2.5 kg or canned) |
| ০৩.০১ | শিরোনামের অধীন সকল কোড | জীবন্ত মাছ (Ornamental Fish ব্যতীত) (Live fish excluding ornamental fish) |
| ০৪.০১ | ০৪০১.১০.৯০ ০৪০১.২০.৯০ ০৪০১.৪০.৯০ ০৪০১.৫০.৯০ |
দুধ এবং ননী, ঘনীভূত নয় বা চিনি বা অন্য কোন মিষ্টি জাতীয় পদার্থ মিশ্রিত নহে (Milk and cream, not concentrated nor containing added sugar or other sweetening matter) |
| ০৫.০১ | শিরোনামের অধীন সকল কোড | অপ্রসিয়াজাত মানুষের চুল; ধৌত বা পালিশ করা হউক বা না হউক; মানুষের চুলের বর্জ্য (Human hair, unworked, whether or not washed or scoured; waste of human hair) |
| ০৬.০১ | শিরোনামের অধীন সকল কোড | কন্দ, কন্দযুক্ত মূল, করমস, ক্রাউনস এবং রাইজোম, প্রবৃদ্ধিশীল বা ফুলযুক্ত (Bulbs, tubers, tuberous roots, corms, crowns and rhizomes, dormant or in growth or in flower) |
| ০৭.০১ | ০৭০১.১০.৯০ ০৭০১.৯০.১৯ ০৭০১.৯০.২৯ |
আলু, তাজা অথবা ঠান্ডা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) (Potatoes, fresh or chilled, excluding packs up to 2.5 kg or canned) |
| ০৭.০২ | ০৭০২.০০.১৯ ০৭০২.০০.২৯ |
টমেটো, তাজা অথবা ঠান্ডা (২.৫ কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) (Tomatoes, fresh or chilled, excluding packs up to 2.5 kg or canned) |
| ০৮.১৩ | ০৮১৩.১০.৯০ ০৮১৩.২০.৯০ ০৮১৩.৩০.৯০ ০৮১৩.৪০.৯০ ০৮১৩.৫০.১৯ ০৮১৩.৫০.৯৯ |
০৮.০১ হইতে ০৮.০৬ শ্রেণীর্ভুক্ত ফল ব্যতীত অন্যান্য শুকনা ফল এবং বাদাম বা শুকনা ফলসমূহের মিশ্রণ (Other dried fruit excluding fruits of headings 08.01 to 08.06, and mixtures of nuts or dried fruits) |
| ০৯.১০ | ০৯১০.১১.৯০ ০৯১০.১২.৯০ ০৯১০.২০.৯০ ০৯১০.৩০.৯০ ০৯১০.৯১.৯১ ০৯১০.৯১.৯৯ ০৯১০.৯৯.৯০ |
আদা, জাফরান, হলুদ, থাইম, তেজপাতা, কারি এবং অন্যান্য মসলা (Ginger, saffron, turmeric, thyme, bay leaves, curry and other spices) |
| ১০.০১ | ১০০১.১১.৯০ ১০০১.১৯.৯০ ১০০১.৯১.৯০ ১০০১.৯৯.৯০ |
গম এবং মেসলিন (Wheat and meslin) |
| ১২.০১ | ১২০১.১০.৯০ ১২০১.৯০.৯০ |
সয়াবিন, চূর্ণ অথবা অচূর্ণ (Soya beans, whether or not broken) |
| ১৩.০১ | শিরোনামের অধীন সকল কোড | লাক্ষা; প্রাকৃতিক গাম, রজন, গাম-রজন এবং বৃক্ষ নির্যাস (Lac; natural gums, resins, gum-resins and vegetable saps and extracts) |
| ১৪.০৪ | ১৪০৪.২০.৯০ ১৪০৪.৯০.১৯ ১৪০৪.৯০.৯৯ |
অন্যত্র বর্ণিত অথবা অন্তর্ভুক্তি নয় এইরূপ উদ্ভিজ্জজাত সামগ্রী (Vegetable products not elsewhere specified or included) |
| ২৩.০৮ | ২৩০৮.০০.০০ | অন্যত্র বর্ণিত নয় এমন গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত উদ্ভিজ্জ সামগ্রী ও অবশিষ্টাংশ (Vegetable materials and residues used in animal feeding, not elsewhere specified) |
| ২৫.০৫ | ২৫০৫.১০.০০ | প্রাকৃতিক বালি (Natural sands) |
| ৪০.০১ | ৪০০১.৩০.০০ | বালাটা, গাটাপার্চা, গুইয়ুল, চিকল এবং সমজাতীয় প্রাকৃতিক আঠা (Balata, gutta-percha, guayule, chicle and similar natural gums) |
| ৪১.০১ | শিরোনামের অধীন সকল কোড | গবাদি পশু বা অশ্বতুল্য পশুর কাঁচা চামড়া (Raw hides and skins of bovine or equine animals) |
| ৪৩.০১ | শিরোনামের অধীন সকল কোড | পশুর পশমযুক্ত কাঁচা চামড়া (Raw furskins) |
| ৪৪.০১ | ৪৪০১.১০.০০ ৪৪০১.৩১.০০ ৪৪০১.৩৯.০০ |
জ্বালানি কাঠ, কাঠের গুঁড়ি, টাল, কাঠের ফালি বা কণা, কাঠের গুঁড়া ও বর্জ্য (Fuel wood, wood chips or particles, sawdust and wood waste) |
| ৫৩.০৩ | ৫৩০৩.১০.০০ | কাঁচা পাট (Raw jute) |
দ্বিতীয় খন্ড
(মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ)
| ধারা | সেবার বিবরণ |
|---|---|
| ১ |
জীবনধারণের জন্য মৌলিক সেবা:
|
| ২ |
সমাজ কল্যাণমূলক সেবা:
|
| ৩ |
সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা:
|
| ৪ |
অর্থ ও আর্থিক বিষয় সংশ্লিষ্ট সেবা:
|
| ৫ |
পরিবহন সেবা:
|
| ৬ |
ব্যক্তিগত সেবা:
|
| ৭ |
অন্যান্য সেবা:
|
কোনো matching result পাওয়া যায়নি।
