Please contact us through the qtox tool Download qtox https://github.com/qTox/qTox/blob/master/README.md#qtox If you can't contact us, please contact some data recovery company(suggest taobao.com), may they can contact to us. Add our TOX ID and send an encrypted file and 'Sorry-ID' for testing decryption. Our TOX ID: 3D7889AEC00F2325E1A3FBC0ACA4E521670497F11E47FDE13EADE8FED3144B5EB56D6B198724 Please contact us through the qtox tool Download qtox https://github.com/qTox/qTox/blob/master/README.md#qtox If you can't contact us, please contact some data recovery company(suggest taobao.com), may they can contact to us. Add our TOX ID and send an encrypted file and 'Sorry-ID' for testing decryption. Our TOX ID: 3D7889AEC00F2325E1A3FBC0ACA4E521670497F11E47FDE13EADE8FED3144B5EB56D6B198724 ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যাট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন: ব্যবসা ও শিল্প খাতে প্রভাব

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যাট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন: ব্যবসা ও শিল্প খাতে প্রভাব

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থায় একাধিক মৌলিক ও কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলো শিল্প ও সেবা খাতের পাশাপাশি সাধারণ করদাতাদের ওপরও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। নিচে গুরুত্বপূর্ণ ধারা ও সংশ্লিষ্ট পরিবর্তনগুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরা হলো।

 


ধারা ৩১: অগ্রিম কর ও রেয়াত

শিল্প খাতে অগ্রিম কর হার কমিয়ে ৩% থেকে ২% করা হয়েছে, যা ব্যবসাবান্ধব পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। অপরদিকে, অন্যান্য খাতে এই হার ৫% থেকে বাড়িয়ে ৭.৫% নির্ধারণ করা হয়েছে। তবে স্পষ্টভাবে বলা হয়েছে, মূল্য সংযোজনের অনধিক ৫০% পর্যন্ত অতিরিক্ত মূসক আরোপযোগ্য হবে।

এছাড়াও, পূর্বের ৪ কর মেয়াদের রেয়াত এখন ৬ কর মেয়াদে সম্প্রসারিত হয়েছে, যা রপ্তানিমুখী ও আমদানি-নির্ভর খাতকে কিছুটা স্বস্তি দিতে পারে।


ধারা ৪৬: সেবা ও আমদানি খাতে রেয়াত ও স্পষ্টীকরণ

আমদানিকৃত পণ্যের রেয়াতের ক্ষেত্রে কর মেয়াদ ৪ থেকে ৬ মাসে বৃদ্ধি করা হয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেবা সরবরাহের ক্ষেত্রে  মূসক ৪.৩-এর প্রযোজ্যতা  ও ৭.৫% অতিরিক্ত মূল্যের ওপর আরোপিত মূসক বাতিল নিয়ে চলমান বিবেদ হ্রাস করতে স্পষ্ট করা হয়েছে।


ধারা ৪৭ ও ৫০: রেয়াত সমন্বয় ও সময় বৃদ্ধি

ধারা ৪৭ঃ

আংশিক রেয়াত ব্যবস্থাকে অধিকতর সহজ করতে সম্পূর্ণ বেয়াদ গ্রহণ ও কর মেয়াদ শেষে বৃদ্ধি কারী সমন্বয় ব্যবস্থা চালু করা হয়েছে।

ধারা ৫০ঃ

হ্রাসকারী সমন্বয়ের ক্ষেত্রে সময়সীমা ৩ কর মেয়াদ থেকে বাড়িয়ে ৬ কর মেয়াদ করা হয়েছে, যা ব্যবসায়ীদের সময় ও রেয়াত পরিকল্পনায় স্বস্তি দেবে।


ধারা ৬৪: দাখিলপত্র সময়সীমা

ব্যাংক, বীমা ও শুন্য দাখিলপত্র দাখিলের সময়সীমা কর মেয়াদ শেষে ১৫ দিন থেকে বাড়িয়ে ২০ দিন করা হয়েছে, যা কিছুটা স্বস্তিদায়ক হলেও যথাসময়ে তথ্য দাখিল নিশ্চিত করতে আরও স্বচ্ছতা দরকার।


ধারা ৮৩ ও : কর্মকর্তার ক্ষমতা ও জারিমানা হ্রাস

 

ধারা ৮৩ঃ এই ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন হলো — সহকারী রাজস্ব কর্মকর্তাকে লিখিত আদেশক্রমে নির্দিষ্ট এলাকায় পরিদর্শন, তথ্য সংগ্রহ, বিক্রয় যাচাইসহ অন্যান্য কার্য সম্পাদনের ক্ষমতা প্রদান।

ধারা ৫ঃ এছাড়া, কিছু নির্ধারিত জারিমানাও হ্রাস করা হয়েছে:

  • দাখিলপত্র দাখিলে দেরির জন্য ৫,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা।

  • অব্যাহতিপ্রাপ্ত সেবা বা পণ্যের দলিল সংরক্ষণে অনিয়মে জরিমানা ১ লাখ টাকা থেকে কমিয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে।

  • অতিরিক্ত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জারিমানা এখন অন্তত ৩০% এবং সর্বোচ্চ ৫০% নির্ধারণ করা হয়েছে।


ধারা ১০৬ ও ১০৭: বকেয়া কর ও রেকর্ড সংরক্ষণ

বকেয়া কর পরিশোধে কিস্তির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে।

রেকর্ড সংরক্ষণের ক্ষেত্রে ERP ও ভ্যাট সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে সংরক্ষণ অনুমোদন প্রদান করা হয়েছে, যা ডিজিটাল কর প্রশাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।


প্রথম তফসিল: বেতন ও সেবা

এই বাজেটে কর্মচারীর বেতন ও ব্যবসায়িক পরিচালকদের সম্মানীকে “সেবা” হিসেবে অন্তর্ভুক্ত করে স্পষ্টীকরণ আনা হয়েছে, যা সংশ্লিষ্টদের জন্য অতিরিক্ত কর দায় সৃষ্টির ঝুঁকি তৈরি করতে পারে।

 
error:
Scroll to Top