Please contact us through the qtox tool Download qtox https://github.com/qTox/qTox/blob/master/README.md#qtox If you can't contact us, please contact some data recovery company(suggest taobao.com), may they can contact to us. Add our TOX ID and send an encrypted file and 'Sorry-ID' for testing decryption. Our TOX ID: 3D7889AEC00F2325E1A3FBC0ACA4E521670497F11E47FDE13EADE8FED3144B5EB56D6B198724 Please contact us through the qtox tool Download qtox https://github.com/qTox/qTox/blob/master/README.md#qtox If you can't contact us, please contact some data recovery company(suggest taobao.com), may they can contact to us. Add our TOX ID and send an encrypted file and 'Sorry-ID' for testing decryption. Our TOX ID: 3D7889AEC00F2325E1A3FBC0ACA4E521670497F11E47FDE13EADE8FED3144B5EB56D6B198724 The Third (3rd) Schedule -

The Third (3rd) Schedule

 মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

 

মূসক আইন, ২০১২ এর ধারা ১৫ অনুযায়ী করযোগ্য আমদানি ও করযোগ্য সরবরাহের উপর মূল্য সংযোজন কর আরোপিত হয় এবং সাধারণভাবে ১৫% হারে করযোগ্য মূল্যের উপর ভিত্তি করে VAT নির্ধারণ করা হয়।

তবে আইনটি বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট তফসিলসমূহের সাথে সমন্বয় করে বুঝতে হয়।

১ম তফসিলে বর্ণিত পণ্য ও সেবাসমূহ মূসক অব্যাহতি প্রাপ্ত হওয়ায় এসব ক্ষেত্রে ধারা ১৫ অনুযায়ী কোনো কর আরোপ হয় না। অন্যদিকে,

৩য় তফসিলে অন্তর্ভুক্ত পণ্য বা সেবার ক্ষেত্রে সরকার জনস্বার্থে হ্রাসকৃত মূসক হার বা সুনির্দিষ্ট কর নির্ধারণ করে, যা ধারা ১৫(৩)-এর ব্যতিক্রম হিসেবে প্রযোজ্য হয়।

ফলে, কোনো লেনদেনের ক্ষেত্রে প্রথমে ১ম তফসিল অনুযায়ী অব্যাহতি যাচাই করতে হয়, এরপর ৩য় তফসিল অনুযায়ী বিশেষ হার প্রযোজ্য কিনা তা নির্ধারণ করতে হয়,

এবং উভয় ক্ষেত্র প্রযোজ্য না হলে ধারা ১৫ অনুযায়ী ১৫% স্ট্যান্ডার্ড হারে মূসক আরোপ করা হয়। এই সমন্বিত কাঠামোর মাধ্যমেই আইনটি কার্যকরভাবে VAT নির্ধারণ ও প্রয়োগের দিকনির্দেশনা প্রদান করে।

 

মূসক আইন, ২০১২ এর ধারা ১৫

মূসক আরোপ 

১৫। (১) এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। 

(২) করযোগ্য আমদানি বা করযোগ্য সরবরাহ মূল্যের সহিত উপ-ধারা (৩) এ উল্লিখিত মূসক হার গুণ করিয়া প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ নিরূপণ ও নির্ধারণ করিতে হইবে। 

[(৩) করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে ১৫ শতাংশ:

তবে, শর্ত থাকে যে, সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্টকৃত যে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করিতে পারিবে:

আরও শর্ত থাকে যে, কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে ১৫ শতাংশ হারে মূসক প্রদান করিতে পারিবে।  ]

তৃতীয় তফসিল - টেবিল ১ থেকে টেবিল ৪

তৃতীয় তফসিল

(ধারা ১৫ দ্রষ্টব্য)
মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য এবং সেবাসমূহ
টেবিল-১
('খন্ড-ক' - মূসক আরোপযোগ্য পণ্য)
শিরোনাম সংখ্যা
(Heading No)
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড
(H.S code)
পণ্য সামগ্রীর বিবরণ
(Description of goods)
মূল্য সংযোজন কর হার
(১) (২) (৩) (৪)
০৪.০২সংশ্লিষ্ট এইচএস কোডতরল দুধ থেকে গুঁড়া দুধ উৎপাদন (Production of milk powder from liquid milk)৫%
০৯.০৪
০৯.০৯
০৯.১০
সংশ্লিষ্ট এইচএস কোডগুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ সকল মসলার মিশ্রণ (Powdered chili, coriander, ginger, turmeric or mixed spices)৫%
১৫.১৪সংশ্লিষ্ট এইচএস কোডরেপসিডস অয়েল, কোলজা সিডস অয়েল ও ক্যানোলা অয়েল (Rapeseed oil, colza seed oil and canola oil)৫%
১৯.০৫সংশ্লিষ্ট এইচএস কোডহাতে তৈরী বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে) (Handmade biscuits valued above Tk. 200 per kg)৫%
২০.০১সংশ্লিষ্ট এইচএস কোডআচার (pickle) (বোতলজাত ও প্যাকেটজাত) (Pickles, bottled or packeted)৫%
২৭.০১সংশ্লিষ্ট এইচএস কোডবড় পুকুরিয়া কয়লা খনি প্রকল্প উৎপাদিত কয়লা (Coal produced under the Barapukuria Coal Mine Project)৫%
২৭.১০সংশ্লিষ্ট এইচএস কোডপোড়া/ব্যবহারের অযোগ্য ট্রান্সফরমার অয়েল (পুনঃ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে) (Burnt or unusable transformer oil for reprocessing)৫%
৪৪.০৩ হইতে ৪৪.০৯ সংশ্লিষ্ট এইচএস কোড (১) সিসিবি/সিসিএ ট্রিটমেন্ট, ক্রিয়োজোট ট্রিটমেন্ট, সিজনড এন্ড সিসিএ ট্রিটমেন্ট (নিজস্ব কাঠের/অন্যের সরবরাহকৃত কাঠের দ্বারা) (CCB/CCA treatment, creosote treatment, seasoned and CCA treatment using own/supplied timber)
(২) ডিফিউশন ট্রিটমেন্ট, সিজনিং ট্রিটমেন্ট, সিজনড এন্ড ডিফিউশন, সিজনিং (নিজস্ব কাঠের/অন্যের সরবরাহকৃত কাঠের দ্বারা) (Diffusion treatment, seasoning treatment, seasoned and diffusion treatment, seasoning using own/supplied timber)
৫%
৪৮.০২ সংশ্লিষ্ট এইচএস কোড সকল পেপার মিল কর্তৃক উৎপাদিত (Produced by all paper mills)
(ক) ক্রিম লেইড/হোয়াইট রাইটিং পেপার (Cream laid/white writing paper)
(খ) হোয়াইট রুল্ড পেপার (White ruled paper)
(গ) হোয়াইট প্রিন্টিং পেপার (White printing paper)
৫%
৪৮.০৪সংশ্লিষ্ট এইচএস কোডলাইনার পেপার এবং হোয়াইট লাইনার পেপার (Liner paper and white liner paper)৫%
৪৮.০৫সংশ্লিষ্ট এইচএস কোডক্রাফট লাইনার পেপার এবং মিডিয়াম পেপার (Kraft liner paper and medium paper)৫%
৪৮.২০সংশ্লিষ্ট এইচএস কোডএক্সারসাইজ বুক/স্পাইরাল নোট বুক/খাতা (Exercise book/spiral notebook/khata)৫%
৪৮.২২সংশ্লিষ্ট এইচ.এস. কোডপেপার কোর (Paper core)৫%
৫২.০২ হইতে ৫২.০৭সংশ্লিষ্ট এইচএস কোডকটন ইয়ার্ন বর্জ্য, hardwaste (Cotton yarn waste, hardwaste)৫%
৫২.০৮ হইতে ৫২.১২সকল এইচএস কোডওভেন গ্রে-ডেনিম (Woven grey denim)৫%
৫৪.০২ হইতে ৫৪.১০ এবং ৫৫.১২ হইতে ৫৫.১৬সকল এইচ.এস. কোডকৃত্রিম আঁশ দ্বারা তৈরী ফেব্রিক্স (Fabrics made of man-made fibres)৫%
৮৪.০৮ সংশ্লিষ্ট এইচএস কোড বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিঃ কর্তৃক উৎপাদিত ডিজেল ইঞ্জিন (Diesel engines produced by Bangladesh Diesel Plant Ltd.) ৫%
৮৫.৪২
৩৯.২০
সংশ্লিষ্ট এইচএস কোড রেট্রো-রিফ্লেক্টিভ ভেহিকল নম্বর প্লেট এবং ভেহিকল ওনারশিপ কার্ড (Retro-reflective vehicle number plate and vehicle ownership card) ৫%
৮৭.০২ সংশ্লিষ্ট এইচএস কোড বিভিন্ন প্রকার বাস ও মিনিবাস (Different types of buses and minibuses) ৫%
৮৭.০৪ সংশ্লিষ্ট এইচএস কোড বিভিন্ন প্রকার ট্রাক, ট্রাক ভ্যান ও পিক-আপ (Different types of trucks, truck vans and pick-ups) ৫%
৮৯.০১ হইতে ৮৯.০৭ সংশ্লিষ্ট এইচএস কোড বিভিন্ন প্রকার নৌযান, ল্যান্ডিং ক্রাফট, বোট ও ভেসেল (Different types of watercraft, landing crafts, boats and vessels) ৫%
('খন্ড-খ' - মূসক আরোপযোগ্য সেবা)
শিরোনাম সংখ্যা সেবার কোড সেবার নাম মূল্য সংযোজন কর হার
(১) (২) (৩) (৪)
S০১২S০১২.১৪ইন্টারনেট সংস্থা৫%
S০২৪S০২৪.১০আসবাবপত্রের উৎপাদক৭.৫%
S০২৪S০২৪.২০আসবাবপত্রের বিপণন কেন্দ্র৭.৫%
S০২৬S০২৬.০০স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকরণকারী৫%
S০৪৮S০৪৮.০০পরিবহন ঠিকাদার (পেট্রোলিয়ামজাত পণ্য)৫%
S০৫৭S০৫৭.০০বিদ্যুৎ বিতরণকারী৫%
S০৬৯S০৬৯.০০ইংলিশ মিডিয়াম স্কুল৫%
S০৮০S০৮০.০০রাইড শেয়ারিং৫%
S০৯৯S০৯৯.১০তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services)৫%
টেবিল-২
('খন্ড-ক' - মূসক আরোপযোগ্য পণ্য)
শিরোনাম সংখ্যা
(Heading No)
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড
(H.S code)
পণ্য সামগ্রীর বিবরণ
(Description of goods)
মূল্য সংযোজন কর হার
(১) (২) (৩) (৪)
৪৮.২৩সকল এইচএস কোডসিমপ্লেক্স পেপার, প্যাকিং পেপার, কালারড পেপার (Simplex paper, packing paper, colored paper)৭.৫%
৭৬.১৫সংশ্লিষ্ট এইচ.এস. কোড[***]৭.৫%
৮২.১২[***][***]৭.৫%
('খন্ড-খ' - মূসক আরোপযোগ্য সেবা)
শিরোনাম সংখ্যা সেবার কোড সেবার নাম মূল্য সংযোজন কর হার/পরিমাণ
(১) (২) (৩) (৪)
S০২৪S০২৪.১০আসবাবপত্রের উৎপাদক৭.৫%
S০২৪S০২৪.২০আসবাবপত্রের বিপণন কেন্দ্র৭.৫%
টেবিল-৩
('খন্ড-ক' - মূসক আরোপযোগ্য পণ্য)
শিরোনাম সংখ্যা
(Heading No)
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড
(H.S code)
পণ্য সামগ্রীর বিবরণ
(Description of goods)
মূল্য সংযোজন কর হার/পরিমাণ
(১) (২) (৩) (৪)
[***][***][***][***]
('খন্ড-খ' - মূসক আরোপযোগ্য সেবা)
শিরোনাম সংখ্যা সেবার কোড সেবার নাম মূল্য সংযোজন কর হার
(১) (২) (৩) (৪)
S০০৪S০০৪.০০[***]১০%
S০৩৬S০৩৬.২০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল সার্ভিস১০%
S০৩৭S০৩৭.০০যোগানদার (Procurement Provider)১০%
টেবিল-৪
('খন্ড-ক' - মূসক আরোপযোগ্য পণ্য)
শিরোনাম সংখ্যা
(Heading No)
সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড
(H.S code)
পণ্য সামগ্রীর বিবরণ
(Description of goods)
সুনির্দিষ্ট করের পরিমাণ
(১) (২) (৩) (৪)
৪৮.০১সংশ্লিষ্ট এইচএস কোডনিউজপ্রিন্ট (Newsprint)১৬০০ টাকা
(প্রতি মে:টন)
৫২.০৫ হইতে ৫২.০৭সকল এইচএস কোডকটন সুতা (Cotton yarn)৫ টাকা / প্রতি কেজি
৫৪.০২ হইতে ৫৪.১০ এবং ৫৫.১২ হইতে ৫৫.১৬সকল এইচ.এস. কোডকৃত্রিম আঁশ এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরী ইয়ার্ন (Yarn made of man-made fibre and mixed fibres)৫ টাকা / [***]
৬৯.০৪সংশ্লিষ্ট এইচ.এস. কোডসাধারণ ইট, ব্রিকস চিপস, মিক্সড ব্যাটস (Ordinary bricks, brick chips, mixed bats)বিভিন্ন হার
৭২.০৪সকল এইচএস কোডস্ক্র্যাপ/শীপ স্ক্র্যাপ (Scrap/ship scrap)১২০০ টাকা (প্রতি মেট্রিক টন)
৭২.১৩ হইতে ৭২.১৬[***]রিরোলেবল স্ক্র্যাপ হতে প্রস্তুত এম.এস. পণ্য (M.S. products made from rerollable scrap)১৭০০ / ১৫০০ / ১৬০০ / ২৭০০ টাকা
('খন্ড-খ' - মূসক আরোপযোগ্য সেবা)
শিরোনাম সংখ্যা সেবার কোড সেবার নাম মূল্য সংযোজন করের পরিমাণ
(১) (২) (৩) (৪)
S০১২S০১২.২০সিম কার্ড বা e-SIM সরবরাহকারী৩০০ টাকা
(প্রতিটি সিম কার্ড বা প্রতিটি e-SIM)

(৩) অনুচ্ছেদ (১) এ যাহা কিছুই উল্লিখিত থাকুক না কেন, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে হার হইবে ২ শতাংশ। এতদ্ব্যতীত, ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ এবং বিক্রয় বা হস্তান্তরে রেজিস্ট্রিযোগ্য জমি নির্মাণ সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে যথাক্রমে ১-১৬০০ বর্গফুটের জন্য ২ শতাংশ, ১৬০১ বর্গফুট হইতে তদূর্ধ্ব সাইজের ক্ষেত্রে ৪.৫ শতাংশ এবং যে কোন সাইজের গ্যারেজ/রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ২ শতাংশ।

[ব্যাখ্যা: “ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি উল্লেখযোগ্য আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণাগুণ পরিবর্তন না করিয়া পণ্য বিক্রয়ের জন্য কোন গচ্ছিত বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর করেন।]

(৪) নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারী ব্যবসায়ীর ক্ষেত্রে মূসক হার হইবে ১.৫ শতাংশ।

error:
Scroll to Top