উৎসে মূসক কর্তন সারণি
এস.আর.ও. নং-১৮২-আইন/২০২৫/৩১০-মূসক অনুযায়ী হালনাগাদ সারণি
এস.আর.ও. নং: এস.আর.ও. নং-১৮২-আইন/২০২৫/৩১০-মূসক
প্রকাশের তারিখ: ২৭ মে, ২০২৫
কার্যকারিতা: ১ জুলাই, ২০২৫
প্রকাশের তারিখ: ২৭ মে, ২০২৫
কার্যকারিতা: ১ জুলাই, ২০২৫
মোট সারি: 0
দৃশ্যমান সারি: 0
| ধরণ | ক্রমিক | সেবা কোড | সেবার বিবরণ | Service Name | মূসক হার | মন্তব্য | এসআরও নং | প্রকাশের তারিখ |
|---|
যে সকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না
নিম্নলিখিত ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না, যথা:-
- উৎপাদনকারী ১৫ (পনেরো) শতাংশ হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোনো পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে;
- কোন ব্যবসায়ী ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে ১৫ (পনেরো) শতাংশ হারে কর উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে;
তবে শর্ত থাকে যে, উক্ত ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক সর্বশেষ অর্থ-বছরের Integrated VAT Administration System (IVAS) হইতে প্রাপ্ত নিবন্ধন প্রত্যয়নপত্র বা মূসক সম্মানাপত্র সরবরাহ গ্রহণীতার নিকট দাখিল করিতে হইবে;
আরো শর্ত থাকে যে, যৌক্তিক কারণে উক্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মানাপত্র দাখিল করিতে ব্যর্থ হইলে সংরিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে প্রাপ্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মানাপত্র সরবরাহ গ্রহণীতার নিকট দাখিল করিতে হইবে; - বিধি (৩) এর উপ-বিধি (১) এর টেবিলে উল্লিখিত সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী ফরম মূসক-৬.৩ এর মাধ্যমে সেবা সরবরাহ করিলে;
- জ্বালানি তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে;
- আইনের প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহের ক্ষেত্রে;
- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ২১ এর আওতায় শূন্যহার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে;
- বিধি (৩) এর উপ-বিধি (১) এর টেবিলে উল্লিখিত বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী শীর্ষক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ প্রদান করিলে;
- আসবাবপত্রের উৎপাদক ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক প্রদর্শনপূর্বক স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ প্রদান করিলে;
- Electronic Fiscal Device (EFD)/Sales Data Controller (SDC)/Public Key Infrastructure (PKI)/Point of Sales (POS) হইতে ইস্যুকৃত মূসক চালানপত্র (ফিসক্যাল রিসিট) সরবরাহ গ্রহণীতার নাম ও নিবন্ধন নম্বর উল্লেখ থাকা সাপেক্ষে; এবং
- ব্যবসায়ীর নিকট হইতে দেশীয় ঔষধ ক্রয়ের ক্ষেত্রে।
উৎস: উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫।
