দাবীনামায় সরাসরি স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের অডিট আপত্তির বিষয় উল্লেখ করে দাবীনামা জারী করা সঙ্গত নয়:
মেসার্স নাহার প্রোডক্টস, কেনেলপাড়, সারুলিয়া, ডেমরা
বনাম
স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর
ও
বিভাগীয় কর্মকর্তা, ডেমরা বিভাগ, ঢাকা (পূর্ব)
এই মামলার বিষয় হলো স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর ২০১২-১৩ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে মেসার্স নাহার প্রোডক্টস, কেনেলপাড়, সারুলিয়া, ডেমরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্রয় হিসাব পুস্তক সংরক্ষণ না করে ৩৩,২৩,২৫৪/- টাকা অবৈধভাবে রেয়াত নিয়েছে মর্মে আপত্তি উত্থাপন করে। তৎপ্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, ডেমরা সার্কেল, ঢাকা (পূর্ব) অবৈধভাবে গৃহিত রেয়াত বাতিল করে তা চলতি হিসাব রেজিস্টারে সমন্বয় করার জন্য নোটিশ জারি করেন।
পরবর্তীতে বিভাগীয় কর্মকর্তা, ডেমরা বিভাগ কর্তৃক পত্র জারি করা হয়। কিন্তু আপীলকারী কোনো কার্যক্রম গ্রহণ করেননি বরং তারা আপত্তি প্রত্যাখ্যান করে একটি পত্র প্রেরণ করেন। অতঃপর রাজস্ব কর্মকর্তা প্রতিষ্ঠানের চলতি হিসাব রেজিস্টারে (মূসক-১৮) উক্ত অর্থ সমন্বয় করে দেন। চলতি হিসাব রেজিস্টারে ব্যালান্স কম থাকায় ২৬,৬১,৬৫৯.৩৬ টাকা ঋণাত্মক জের সৃষ্টি হয়। উক্ত অর্থ সরকারি ট্রেজারিতে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীল কমিশনারেট, ঢাকা-১ এর দপ্তরে আপীল দায়ের করে। কমিশনার আপীল আবেদনটি খারিজ করে দেন। অতঃপর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালে অত্র আপীলটি দায়ের করা হয়।
আপীলাত ট্রাইব্যুনাল মামলাটির পর্যালোচনায় নিম্নরূপ মন্তব্য করে:
আলোচ্য মামলার ক্ষেত্রে স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর কর্তৃক ২০১১-১২ অর্থ বছরের উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে উক্ত আপত্তির উদ্ধৃতি দিয়ে রাজস্ব কর্মকর্তা কর্তৃক উত্থাপিত অডিট আপত্তির ব্যাপারে আপীলকারীকে আপত্তিকৃত টাকা জমাদানের জন্য পত্র জারী করা হয়। এখানে দেখা যাচ্ছে যে, রাজস্ব কর্মকর্তা সরাসরি তার দাবীনামায় স্থানীয় রাজস্ব ও অডিট অধিদপ্তরের অডিট আপত্তির বিষয়টি উল্লেখ করে দাবীনামাটি জারী করেন কিন্তু নিজস্ব পন্থায় মূসক আইন ও বিধির আলোকে তদন্ত ও নিরীক্ষা পূর্বক প্রকৃত মূসক পরিহারের ক্ষেত্র থাকলে সেই ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে ধারা ৯ এর উপধারা (২) অথবা ধারা ৫৫(১) মোতাবেক কারণ দর্শানো নোটিশ জারীসহ ধারা ৫৫(৩) অনুযায়ী চূড়ান্ত দাবীনাম জারী পূর্বক পদক্ষেপ গ্রহণ করা আইনতঃ সমীচীন ছিল সুতরাং, উপর্যুক্ত পর্যালোচনার আলোকে বিজ্ঞ কমিশনার (আপীল) এর তর্কিত আদেশটি বাতিলযোগ্য বলে ট্রাইব্যুনাল মনে করে। উল্লিখিত অবস্থায় অত্র আপীল মামলাটি মঞ্জুরযোগ্য ।
সেমতে বিচার্য বিষয়দ্বয় আপীলকারীর অনুকূলে নিষ্পত্তি করা হলো আপীলাত ট্রাইব্যুনাল বিজ্ঞ কমিশনার (আপীল) কর্তৃক প্রদত্ত আদেশটি বাতিল করে দেয় এবং মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ৯ এর উপধারা (২) অথবা ধারা ৫৫(১) ও ৫৫(৩) প্রতিপালন পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নথিটি ফেরৎ (Remand) পাঠায় ।
Case Reference :
Customs, Excise & VAT Appellate Tribunal
নথি নং–সিইভিটি/কেইস (ভ্যাট)-৫৭/২০১৫/১০, তারিখ: ০৯/০২/২০১৭ খ্রিঃ।
Case Reference, Excise & VAT Appellate Tribunal, VAT Case, VAT Mamla, VAT Escape, VAT Faki, মূসক ফাঁকি, মূসক মামলা, মূসক ফাকি, high court, Highcourt, 5 years vat escape, 5 years vat faki
