তথ্য ও যুক্তি ব্যতিত এবং কোন কোন পর্যায়ে কী পরিমাণ কমিশন/মুনাফা/মূল্য সংযোজন করেছেন তার বিভাজন ব্যতিত মূল্য বর্ধিত করে অনুমোদন প্রদান আইনানুগ নয়:
নেসলে বাংলাদেশ লিঃ
বনাম
বিভাগীয় কর্মকর্তার
এই মামলার বিষয় এই যে, নেসলে বাংলাদেশ লিঃ তাদের দুটি পণ্যের মূল্য ঘোষণা ২৮.০৮.২০১৪ তারিখে বিভাগীয় দপ্তরে দাখিল করে। বিভাগীয় কর্মকর্তা মূল্য সংযোজনের হার বৃদ্ধি করে ১৫.০৯.২০১৪ তারিখে মূল্য ঘোষণা অনুমোদন করেন।
আপীলকারী উক্ত সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) বরাবরে আবেদন করে।
কমিশনার বিভাগীয় কর্মকর্তার মূল্য অনুমোদনের আদেশটি বহাল রেখে আদেশ দেন। উক্ত আদেশে সংক্ষুব্ধ হয়ে আপীলকারী আপীলাত ট্রাইব্যুনালে আলোচ্য আপীল মামলাটি দায়ের করে।
আপীলাত ট্রাইব্যুনাল পর্যালোচনান্তে নিম্নরূপ মন্তব্য প্রদান করে:
কোন প্রকার তথ্য ও যুক্তি ব্যতিত আপীলকারী দুইটি ভিন্ন মূল্যের পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ভিন্ন করে মূসক আরোপযোগ্য মূল্য একই পরিমাণ নির্ধারণ করেছেন। এছাড়া মূসক-১খ এ ১১ এবং ১২ কলামে পাইকারী এবং খুচরা মূল্য উল্লেখ করলেও কোন কোন পর্যায়ে কী পরিমাণ কমিশন/মুনাফা/মূল্য সংযোজন করেছেন তার কোন বিভাজন দেখানো হয়নি ।
….বিজ্ঞ বিভাগীয় কর্মকর্তা কোন কোন খাতে মূল্য সংযোজন বৃদ্ধি করেছেন তা প্রদর্শন না করে মূল্য অনুমোদন আদেশে মোট মূল্য সংযোজনের পরিমাণ ধার্য করেছেন বিধায় বিজ্ঞ বিভাগীয় কর্মকর্তার মূল্য অনুমোদন আদেশটি বিজ্ঞ বিভাগীয় সুনির্দিষ্টভাবে নিষ্পত্তিকৃত না হয়ে অস্পষ্ট ধারণার ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে এবং বিজ্ঞ কমিশনার মূল্য পুনঃ নির্ধারনের আদেশ এর ক্ষেত্রে কোন তথ্যের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তার মূল্যভিত্তি বহাল রেখেছেন তা ও উল্লেখ করেননি।
…..বিজ্ঞ বিভাগীয় কর্মকর্তা অনুসারে মূল্য ভিত্তি নির্ধারণ করেননি। বিজ্ঞ বিভাগীয় কর্মকর্তা মূল্য সংযোজন কর বিধিমালা ১৯৯১ এর বিজ্ঞ বিভাগীয় কর্মকর্তা মূল্য সংযোজন কর আইন ও বিধিমালা বিধি-৩ মোতাবেক বাজার তথ্য যাচাই না করে অর্থাৎ বিধি অনুসরণ না করেই উক্ত মূল্য অনুমোদন আদেশ জারী করেছেন।”
বিজ্ঞ কমিশনার কর্তৃক জারীকৃত আদেশটি আপীলাত ট্রাইব্যুনাল কর্তৃক রদ ও রহিত করা হয়েছে এবং ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ ও নির্দেশনার আলোকে মূল্যভিত্তি ঘোষণার আদেশ জারীর জন্য মামলাটি বিজ্ঞ কমিশনার এর নিকট ফেরৎ (On Remand) পাঠানো হয়েছে (২১.১২.২০১৬)।
Case Reference :
Customs, Excise & VAT Appellate Tribunal
নথি নং-সিইভিটি/কেইস(ভ্যাট)-২৬/২০১৫/১৫, তারিখ: ০১/০৩/২০১৭ খ্রিঃ।
Case Reference, Excise & VAT Appellate Tribunal, Excise & VAT Appellate Tribunal, Mushuk 4.3, Price Declaration, VAT Declaration,মূসক ৪.৩, মূল্য ঘোষনা
